দু’দিনের সফরে শিলচরে আসছেন মোহন ভাগবত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : আগামী ১৬ ও ১৭ নভেম্বর দু’দিনের সফরে শিলচরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ড. মোহন ভাগবত।সফরের দ্বিতীয় দিন, ১৭ নভেম্বর তিনি সংঘের বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন। এবং এদিন বিকেলে গুরুচরণ বিশ্ববিদ্যালয় প্রেক্ষাগৃহে খণ্ড স্তরের উপর দায়িত্বধারী ও কিছু চয়নিত কার্যকর্তার সন্মুখে বৌদ্ধিক প্রদান করবেন।

১৮ নভেম্বর তিনি শিলচর থেকে প্রস্থান করবেন। কেন্দ্রীয় যোজনা অনুসারে চলা সংঘের নিয়মিত প্রবাসের অংশস্বরূপ এই ভ্ৰমণ বলে দক্ষিণ আসাম প্রান্তের প্রচার প্রমুখ ড. অভিজিৎ নাথ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *