কাবুগঞ্জে জয়ী বড়খলার এফসি জারইলতলা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল বড়খলা এফসি জারইলতলা। কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে লক্ষীপুরের উইলিয়াম এফসি-কে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত জারইলতলা। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। তবে নির্ধারিত সময়ে কোনও দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নেওয়া হয় টাইব্রেকারের। সেখানেও উত্তেজনা চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বড়খলার এফসি জারইলতলা।

ম্যাচে অসাধারণ গোলকিপিং নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা পুরস্কার পান এফসি জারইলতলার গোলরক্ষক বিকাশ সিংহ (বাবু)। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সমর নাথ ও জনি লস্কর।

খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, আবুল হাসান ও নিজাম উদ্দিন।

আগামীকাল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গড়কান্দি এফসি ও ইলেভেন ব্রাদার্স (কালাখাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *