বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ঢেকিয়াজুলির নারায়ণপুর চা-বাগানে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলমতি সুরেন (৩৭) নামে এক মহিলাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বলে অভিযোগ।
জানা গেছে, ঘটনার সময় ওই মহিলা নিজের বাড়ির ভিতরে স্বনির্ভর গোষ্ঠীর (গোট) টাকার হিসাবনিকাশ করছিলেন। সেই সময়ই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়।
ঢেকিয়াজুলির নারায়ণপুর চা-বাগানে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





