
৮ নভেম্বর : জীবনের শততম বছরে পা দিলেন বর্ষীয়াণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। তাঁর সুস্থতা কামনায় রবিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে যজ্ঞ করলেন পদ্মশিবিরের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন আদবানীর মেয়ে প্রতিভা আদবানীও। উল্লেখ্য, ১৯২৭-এর ৮ মে দীপাবলির দিন জন্ম বর্ষীয়াণ নেতার। কাকতালীয় ভাবে দিপাবলির দিনই ১০০ বছরে পা দিলেন তিনি।

অনুপ্রেরণামূলক জীবন, দেশের প্রতি দায়বদ্ধতা এবং বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করতেই দলের সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। সকাল ১০টা নাগাদ শুরু হয় পুজো এবং যজ্ঞ। তার পরে আডবানির জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং উল্লেখযোগ্য বক্তৃতা নিয়ে তৈরি ২০ মিনিটের একটি বিশেষ ভিডিয়ো দেখানো হয় কর্মীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ বিজেপির একাধিক প্রবীণ নেতা। পরে একটি বিবৃতিতে আদবানির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজেপি বলেছে, ‘প্রবীণ নেতা, পথপ্রদর্শক ও দূরদর্শী ব্যক্তিত্বের জীবন এবং আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

জরুরি অবস্থার সময় আদবানির ভূমিকা এবং সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত তাঁর রথযাত্রার প্রসঙ্গও উঠে এসেছে প্রধানমন্ত্রীর পোস্টে। বিজেপির একাধিক প্রজন্মের কর্মীকে গড়ে তোলার ক্ষেত্রে আডবানির অবদানের কথাও স্মরণ করেন তিনি। জীবনের শততম বছরে পা দেওয়ায় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেছেন মোদি।



