পশ্চিমবঙ্গের বিখ্যাত সন্তোষ মিত্র স্কয়ারের আদলে শরৎপল্লীর সারদা সংঘের কালীপুজো মণ্ডপ, থাকছে বিশালাকৃতির প্রতিমা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : প্রতি বছরের মতো এ বছরও শিলচর সোনাই রোডের শরৎপল্লীর সারদা সংঘ সার্বজনীন কালীপুজো কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে কালীপুজোর। এবারের পুজোয় মণ্ডপের বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের বিখ্যাত সন্তোষ মিত্র স্কয়ারের পুজোমণ্ডপের আদলে নির্মিত সাজসজ্জা। পাশাপাশি মণ্ডপে থাকছে বিশালাকৃতির মা কালীর প্রতিমা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।

ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রতিবছরই বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে সারদা সংঘ। এর মধ্যে রয়েছে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, স্বচ্ছ ভারত অভিযানের আদলে পরিচ্ছন্নতা অভিযান, মাটির প্রদীপ ও তেল বিতরণ এবং রক্তদান শিবিরের মতো মানবিক উদ্যোগ।

এ উপলক্ষে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে সপরিবারে ও সস্ত্রীক সারদা সংঘের কালীপুজো মণ্ডপ ও প্রতিমা দর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন কমিটির সভাপতি তনয় কংসবনিক, সংগ্রাহক নিহাল দেবনাথ, সম্পাদক আয়ন দাশগুপ্তসহ সৌমেন রায়, সানি , সৌরভ চৌধুরী, দিবাকর রায়, সুমিত দে, ধীরজ রায়, দেবজিৎ রায়, রনি পাল, দীপক চক্রবর্তী, সোমনাথ কর, সুরজ চৌধুরী, সুরজ পাল চৌধুরী, তপন দেবনাথ, তপন সূত্রধর, রাজন ঘোষ, সিদ্ধার্থ কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *