গুয়াহাটিতে DA NETWORK অসমের গোল্ডেন অ্যাওয়ার্ডে সম্মানিত শিলচরের সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ DA NETWORK অসমের পক্ষ থেকে গোল্ডেন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন শিলচরের সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী। গুয়াহাটির আসাম মিউজিশিয়ান প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সাংবাদিকতায় দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, পেশাগত সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সুরজিৎ চক্রবর্তীর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর কাজের প্রশংসা করেন।

এই সম্মাননা লাভের পর সুরজিৎ চক্রবর্তী DA NETWORK অসমের কর্মকর্তাদের পাশাপাশি সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই প্রাপ্তিতে শিলচরের সাংবাদিক মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *