শ্রীভূমির মহাকাল গ্রামে কালীপূজার বৈঠকে হামলার অভিযোগ, মারধর ও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শ্রীভূমি জেলার দরগাবাজার থানার অন্তর্গত মহাকাল গ্রামে কালীপূজার প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে পূজা কমিটির বৈঠক চলাকালীন হামলা, মারধর এবং মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৈঠক চলাকালীন স্কুটিতে চেপে আসা দুই যুবক পূজা কমিটির সদস্যদের ধাক্কা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরবর্তীতে আরও প্রায় ২০ থেকে ২৫ জন যুবক ঘটনাস্থলে এসে জড়ো হয়। এরপর পূজা কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত মহিলা ও অন্যান্য ব্যক্তিদের মারধর এবং অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। অভিযোগ আরও, হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করে মহিলা ও পুরুষ উভয়ের সঙ্গেই দুর্ব্যবহার ও মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বদরপুর পুলিশ হস্তক্ষেপ করে। পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *