৪ নভেম্বর: বাংলাদেশের রাজধানী ঢাকার কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টা নাগাদ কল্যাণপুরের উত্তরপাড়া এলাকার নবাবের রাস্তা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, নিহতদের পরিচয় কী এবং কী কারণে বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।





