৩ নভেম্বর : অবশেষে জল্পনার অবসান হতে হতে চলেছ, বাজারে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes in India)। আপাতত ১০ ও ২০ টাকার নোট দিয়ে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের পাইলট প্রোজেক্ট। একবার পরীক্ষামূলকভাবে এই কাজে সাফল্য এলে আগামী দিনে আরও কাগজের নোট বদলে যাবে প্লাস্টিকে। শোনা যাচ্ছে, ATM-এ লেনদেনে যাতে অসুবিধা না হয়, তাই নোটের আকার, আয়তন একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।

কেন্দ্রীয় ব্যাঙ্ক ২ বিলিয়ন প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা করেছে। এরমধ্য়ে ১০ টাকা ও ২০ টাকার নোট তৈরি করা হবে ১ বিলিয়ন করে। বিশ্বে প্লাস্টিক নোটের ইতিহাস বলছে, প্রথমে অস্ট্রেলিয়াতে এই নোট শুরু হয়। ১৯৮৮ সালে এই প্লাস্টিকের নোট আসার পর ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোট চলে। সাধারণ কাগজের নোটের থেকে পলিমার নোট এমনিতে বেশি টেকসই। কাগজের নোটের মতো এতে বার বার বেশি প্রিন্ট করাতে হয় না। তাই দীর্ঘমেয়াদি খরচও অনেকটাই কমে যায়।




