বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দীর্ঘ দিন পর একবার ফের হাইলাকান্দি রোটারি ক্লাবে বিনামূল্যে হৃদ রোগ পরীক্ষা শিবির আয়োজন করা হয় রবিবার। এদিন হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম এর সহযোগিতায় বিশিষ্ট হৃদ রোগ বিশেষজ্ঞ ডা০ আহমদ হোসেন চৌধুরী রোগীর প্রাথমিক পরামর্শ দেন। এদিন রোটারি ক্লাবের পক্ষ থেকে ডাঃ আহমদ হোসেন চৌধুরী এবং ডাঃ সিদ্ধার্থ দত্ত কে বিশেষ সম্মাননা জানানো হয়।ক্লাব সভাপতি কামাল হোসেন চৌধুরী সহ প্রাক্তন সভাপতি সমীরণ পাল, কানাইয়া সারদা, বিজয়িনী ভট্টাচার্য, শংকর চৌধুরী, ত্রিদিবেশ চক্রবর্তী প্রমুখ হার্টকেয়ার সোসাইটির অন্যান্য সদস্য সদস্যা দের সম্মাননা জানান।
শুরুতে প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী সবাই কে স্বাগত জানান। ক্লাব সভাপতি কামাল হোসেন চৌধুরী চিকিৎসকদের প্রতি ধন্যবাদ জানান। এদিন ৫০ জন রোগীকে প্রাথমিক পরামর্শ সহ প্রয়োজনীয় ইসিজি করা হয়।ইসিজি করেন সোসাইটির সদস্য রোটারিয়ান পিনাক কান্তি চক্রবর্তী। এদিন ঔষধ পত্র ও প্রদান করেন বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা।



