বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর: চিংখংলং-সিবিলং সংলগ্ন এলাকায় জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (ZUF) এবং NSCN-IM-এর ক্যাডারদের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটে শুরু হওয়া এই সংঘর্ষ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে জানা গেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে NSCN-IM-এর দুই ক্যাডার আহত হন। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য তামেংলংয়ে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে। অপর এক ক্যাডারের সন্ধান পাওয়া যায়নি বলে প্রতিবেদন লেখা পর্যন্ত খবর।

নিহত ক্যাডারের পরিচয় লেফটেন্যান্ট রিঙ্গিয়েনেইং রিয়ামর (Lt. Ringieneing Riamr) হিসেবে জানা গেছে। তিনি অসমের লুংমা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম প্রয়াত জিনবুইং রিয়ামর।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।



