শ্রীভূমি কাণ্ড : গ্রেফতার আরও দুই

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : শ্রীভূমিতে প্রতিমা বিসর্জনযাত্রায় অংশ নিতে আসা বিহু দলের শিল্পীদের উপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন দীপঙ্কর দাস ও অভিজিৎ দাস। হামলায় জড়িত থাকার অভিযোগে মোট কুড়িজন গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীভূমিতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিহু পরিবেশন করতে আসা একটি দলের শিল্পীদের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন শিল্পী আহত হন। ইতিমধ্যে এই ঘটনায় হিন্দুস্তান ক্লাবের ২০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *