সর্বভারতীয় থাং-টা চ্যাম্পিয়নশিপে অংশ নিল আসাম বিশ্ববিদ্যালয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : সোমবার থেকে ইম্ফলে শুরু হলো সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টক্কর দিতে অংশগ্রহণ করছে আসাম বিশ্ববিদ্যালয়ের দলও। ইম্ফলে অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা।

আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের উদ্যোগে গঠিত বিশ্ববিদ্যালয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন চারজন মহিলা ও তিনজন পুরুষ খেলোয়াড়। দলের কোচ ও ম্যানেজার হিসেবে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সদস্য কে. আনন্দ কুমার সিংহ।

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপের জন্য গত ৩০ সেপ্টেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসের স্পোর্টস কমপ্লেক্সে পুরুষ ও মহিলা বিভাগের খেলোয়াড় বাছাইয়ের ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিলচর ও ডিফু ক্যাম্পাস এবং অধিভুক্ত কলেজগুলির স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের এই বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে বিশ্ববিদ্যালয়ের দলটি জাতীয় স্তরের এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *