শিলচর-আইজল জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, নতুন বাজারে দুই বাইকের সংঘর্ষে আহত ২

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শিলচর–আইজল জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোনাই থানা এলাকার নতুন বাজার সংলগ্ন সুমিত ধাবার কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই বাইক আরোহী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, AS 11 AB 0547 নম্বরের একটি বাইক এবং AS 11 AC 3084 নম্বরের ১৫০ সিসি পালসার বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয়রা গুরুতর আহত এক বাইক আরোহীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অন্যদিকে, দুর্ঘটনার পর অপর বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে।

এদিকে, দুর্ঘটনায় জড়িত বাইক দুটি সোনাই পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *