২৪ অক্টোবর : ফরাসি ওপেন ব্যাডমিন্টনে দুরন্ত ছন্দে পিভি সিন্ধু। শুক্রবার চাইনিজ তাইপে’র চিউ পিন-চিয়ানকে ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে ওঠেন হায়দরাবাদি। তার আগে কোয়ার্টার ফাইনালে সিন্ধু ২১-১২, ২১-১৬ ব্যবধানে বশ মানান জাপানের রিকো গুনজিকে। শনিবার সেমি-ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের হিনা আকেচি।
দুরন্ত ছন্দে পিভি সিন্ধু



