
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজছাত্রীর। ই-রিকশা ও একটি চারচাকা গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মরমী বর্মন নামে ওই ছাত্রীর। তিনি আগমনি প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ধুবড়ি জেলার গোলকগঞ্জের বিষখোয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোলকগঞ্জে দুর্গাপ্রতিমার বিসর্জন দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন মরমী বর্মন। সেই সময় একটি ই-রিকশা ও চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় কলেজছাত্রীর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে এক কলেজছাত্রীর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার, পরিচিতজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।



