সিলেটে শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসর্জন

Spread the news

২১ অক্টোবর : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষদিনকে বলা হয় বিজয়া দশমী। অশুভ শক্তি নাশ করতে কৈলাশ ছেড়ে মর্ত্যলোকে এসেছিলেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তদের দুঃখ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে চলে যাবেন দেবী দুর্গা, তাই মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজছে।

বুধবার দুপুর ৩টা থেকে সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিমা বিসর্জন। শোভাযাত্রা করে নগরীর চাঁদনী-ঘাটে একে একে প্রতিমা নিয়ে জড়ো হন ভক্তরা। এরপর উলুধ্বনি ও বাদ্য বাজিয়ে সুরমা নদীতে একে একে প্রতিমা বিসর্জন করা হয়। এবার দেবীর আগমন হয়েছে ঘোটকে চড়ে। এবং গমন হচ্ছে নৌকায় চড়ে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হয়েছে। সিলেট মহানগর এলাকায় ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মহানগরের মণ্ডপগুলোর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মণ্ডপে পূজো অনুষ্ঠিত হয়। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপে পূজা হয়। সিলেট জেলার সর্বমোট ৪৭৪টি মণ্ডপে পূজো অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *