বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : কলিয়াবরের ১ নম্বর হাতিগাঁও শালকনা বস্তিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ১২ বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম রাজবীর বেলুয়া। জানা গিয়েছে, শিলঘাট-গুয়াহাটি ডেমু ট্রেনের ধাক্কায় কিশোরটির মৃত্যু হয়। রেললাইন পার হওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



