ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : কলিয়াবরের ১ নম্বর হাতিগাঁও শালকনা বস্তিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ১২ বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম রাজবীর বেলুয়া। জানা গিয়েছে, শিলঘাট-গুয়াহাটি ডেমু ট্রেনের ধাক্কায় কিশোরটির মৃত্যু হয়। রেললাইন পার হওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

ট্রাক ও তীর্থযাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫-২০ জন

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : কলিয়াবরে ট্রাক ও তীর্থযাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। সোমবার সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীবাহী বাসটি চরাইদেউ থেকে বরদোয়ার উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথে কলিয়াবরে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসে থাকা একাধিক যাত্রী…

Read More

ট্রাক-ডিজায়ারেট সংঘর্ষে নিহত ২, আহত একাধিক

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। ট্রাক ও একটি সুইফট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার রাতে কলিয়াবরের রাঙলুর ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি শিবসাগরের নাজিরা এলাকার বাসিন্দা মনোজ নেওগ। অপর নিহতের পরিচয় এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। প্রাথমিক…

Read More