লামডিং রেল জংশনে গ্রেপ্তার ৩ বাংলাদেশি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : লামডিং রেল জংশন থেকে তিন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই তিনজন। ভারতে প্রবেশের জন্য সীমান্তে এক দালালকে ১৫ হাজার টাকা দিয়েছিল বলে ধৃতরা স্বীকার করেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, ভারতে প্রবেশের পর তিনজনই উত্তরপ্রদেশে শ্রমিক হিসেবে কাজ করছিল। সেখান থেকে কী কারণে তারা লামডিংয়ে এসে পৌঁছেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ধৃতদের লামডিংয়ে আসার উদ্দেশ্য, তাদের গতিবিধি এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *