সোনাইয়ের ডুংরিপারে শাহসূফী ইরশাদ আলি খানের ৪৩তম ইসালে সওয়াব ও বার্ষিক মহফিল  ১২ ডিসেম্বর

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : আগামী ১২ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে সোনাইয়ের ডুংরিপারে অনুষ্ঠিত হবে শাহসূফী মওলানা ইরশাদ আলি খান সাহেবের ৪৩তম ইসালে সওয়াব ও দারুন নূর আল্লামা নুরুন্নবী খান অ্যাকাডেমির বার্ষিক মহফিল। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। রবিবার আয়োজক কমিটির সাধারণ সভায় মহফিল আয়োজনের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন মওলানা জুবাইর আহমদ খান, মওলানা নাজির হোসেন মজুমদার, শিক্ষাবিদ রফিউল মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে অনুষ্ঠানটি সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ধর্মীয় মহফিলকে সফল ও সার্থক করে তুলতে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন তাঁরা।

উল্লেখ্য, শাহসূফী মওলানা ইরশাদ আলি খান সাহেবের স্মরণে আয়োজিত এই ইসালে সওয়াব এবং অ্যাকাডেমির বার্ষিক মহফিলকে ঘিরে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *