মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের পবিত্র আবহে মহাসপ্তমীর পুণ্যতিথিতে মা দুর্গার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় প্রার্থনা জানালেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
রবিবার মহাসপ্তমীর সকালে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বৈঠাখালে অবস্থিত ঐতিহ্যবাহী কালীমন্দিরে উপস্থিত হন মন্ত্রী। সেখানে মা দুর্গার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেবীর আরাধনায় সামিল হন তিনি।



