বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় উৎসবের আবহে মানবিকতার বার্তা নিয়ে সাধক লক্ষণ ব্রহ্মচারী কালীমন্দির প্রাঙ্গণে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। হিমাংশু বণিকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে মন্দির কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন মন্দির কমিটির সভাপতি শংকর সরকার। এ ধরনের সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এদিনের কর্মসূচিতে মন্দিরের সক্রিয় সদস্য শান্তনু দাস, মন্দির কমিটির সম্পাদক চন্দন দে, পূজা কমিটির সম্পাদক পিন্টু সরকার-সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে কর্মসূচির সঙ্গে যুক্ত সকল সদস্য, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিশেষ করে, এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় হিমাংশু বণিকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।



