দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : প্রায় ছয় দশকের ঐতিহ্য বহন করে আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে শিলচর পলিটেকনিক ক্যাম্পাসের সর্বজনীন দুর্গাপুজো। মেহেরপুর অঞ্চলের প্রথম সর্বজনীন দুর্গাপুজো হিসেবে পরিচিত এই পুজো এবারও সম্পূর্ণ সনাতনী ধর্মীয় রীতি ও নিয়ম মেনে আয়োজিত হচ্ছে।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই পুজোকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়েছে। পুজোর অষ্টমী ও নবমী তিথিতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘদিনের এই ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য আজও এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে চলেছে।

শিলচর পলিটেকনিকের কর্মীদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পুজোর আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠিত এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই নয়, বরং এলাকার মানুষের মিলনমেলা হিসেবেও পরিচিতি লাভ করেছে। ছয় দশকের দীর্ঘ পথচলায় এই পুজো স্থানীয় বাসিন্দাদের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে।
এবারের পুজো পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন সভাপতি ড. সঞ্জীব সিনহা ও সম্পাদক মৃণাল দাস লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র দাস, দেবদাস চৌধুরী, রঞ্জিত কুমার দাস, ড. কনক চন্দ্র শর্মা, রাজীব চক্রবর্তী, অপূর্ব পুরকায়স্থ, কন্দর্প কুমার বৈশ্য, গুণরাম ছেত্রী, পলাশ পাল, আরতি দাস, মৈত্রেয়ী চক্রবর্তী, জ্যোতিকা বসুমতারী, নমিতা মেধী শর্মা, সম্পা দাস, নীলাঞ্জনা চৌধুরী, সাগরিকা বৈশ্য, অঞ্জুমনি ডেকা ছেত্রী, শ্যামলী ভট্টাচার্য পাল, নন্দিতা বর্মণ, ধ্রুব দেব ও মৌমি দেব প্রমুখ।



