বহিঃরাজ্যে ট্রেনে নিখোঁজ গুয়াহাটির ছাত্রীর মৃতদেহ উদ্ধার, অন্ধ্রপ্রদেশে জঙ্গলে মিলল দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : গুয়াহাটি থেকে বহিঃরাজ্যে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম হিমাশ্রী বড়ো। তিনি চাপাইডাঙার বাসিন্দা ধীরেন বড়োর কন্যা।

জানা গেছে, হিমাশ্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। সেই উদ্দেশ্যে ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার সময় তিনি নিখোঁজ হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের মালায়পুরম এলাকায় একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকা অবস্থায় হিমাশ্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কীভাবে তিনি ট্রেন থেকে নিখোঁজ হলেন এবং পরবর্তীতে কীভাবে মালায়পুরমের ওই এলাকায় তাঁর মৃতদেহ পৌঁছাল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *