ধলাইয়ে ইউরিয়া সার উদ্ধার, আটক চালক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ধলাই থানার পুলিশ গেটের সামনে নিয়মিত চেকিং চলাকালীন বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। সোমবার আনুমানিক বিকেল ৫-৩০ মিনিটে চেকিং চলাকালীন একটি সন্দেহজনক যানবাহনকে পুলিশ আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় AS-11-RC-1603 নম্বরের গাড়ি থেকে মোট ৩০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। ঘটনায় গাড়ির চালক ধলাই রাজনগরের বাসিন্দা সারিম উদ্দিন লস্করকে (২৪) পুলিশ আটক করে।

ঘটনার পর পুলিশ দল কর্তৃক উদ্ধারকৃত সার ও সংশ্লিষ্ট যানবাহন আইনানুগভাবে জব্দ করা হয় এবং আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত ইউরিয়া সারের বৈধতা, পরিবহন সংক্রান্ত নথিপত্র এবং চালানের বিষয়েও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ধলাই থানার পুলিশ আরও তদন্ত ও আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *