শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত ৮ শিশুসহ ৬৭ জন

Spread the news

১১ সেপ্টেম্বর : রাশিয়ার-ইউক্রেনের সংঘর্ষে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একে অপরের উপর চালাচ্ছে প্রাণঘাতী হামলা। এবার ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন পাঁচজন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন আরও ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, বহু মানুষের সমাগমের সময়ে শপিং মলটিতে ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার হামলায় স্থানীয় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানঝা হামলার কথা স্বীকার করেছেন।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেছেন, শপিং মলের আশপাশে থাকা মানুষকে লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন হামালা চালিয়েছে। তিনি এই হামলার তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, পাভলোহরাদ দনিপ্রো একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহকেন্দ্র। এর আগেও এই শহরে রাশিয়া হামলা চালিয়েছে। অন্যদিকে, রাশিয়া পাল্টা দাবি করে জানিয়েছে, গত বুধবার রাতে পর্যটন শহর সোচিতে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলা হয়েছে। ওই হামলায় ২৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *