বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প পিডিবির বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে জেলা সমন্বয়কারী ও আঞ্চলিক পরিচালকদের নিয়ে সংস্থার কার্যালয়ে এক প্রশিক্ষণ ও আলোচনা গুয়াহাটি রাজগড় এমএসএমই অফিসে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় এমএসএমই পিডিবির ইনচার্জ নরেন্দ্র এন. সিনহা এবং অসম এমএসএনই পিডিবি-এর চেয়ারপার্সন ভার্গবী লিমা মহন্তের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অসম সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে এএসএমই পিডিবির বিভিন্ন প্রকল্পের প্রচার ও প্রসারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রকল্পগুলির সুবিধা তৃণমূল স্তরের উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা সমন্বয়কারী ও আঞ্চলিক পরিচালকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় আধিকারিকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের ফলে আঞ্চলিক অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন উদ্যোক্তাদের স্বনির্ভরতার পথ সুগম হবে।



