২৫ সেপ্টেম্বর রংপুরে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার শিলচরের রংপুরে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের বিশেষ অনুষ্ঠান। সকাল ১১টায় রংপুরের প্রদীপ ভবন, যুগসংঘ প্রেসের কাছে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষ উপলক্ষে সরস্বতী বিদ্যা নিকেতন, রংপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের পাশাপাশি দেশাত্মবোধক গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
আয়োজকদের বক্তব্য, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতার অনুভূতি জাগিয়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানকে সফল করে তুলতে রংপুর ও সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *