এবার ভূমিকম্প, কেঁপে উঠল বিধ্বস্ত নেপাল

Spread the news

৯ সেপ্টেম্বর : ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই মঙ্গলবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩৮ মিনিটে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ত্রিশূলি নদীর পশ্চিমে ১৭০ কিমি দূরে এই কম্পন-কেন্দ্র।

ভূমিকম্পের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভয়াবহ হড়পা বানে দেশের বিস্তীর্ণ এলাকা এখনও বিপর্যস্ত। মৃত্যুর সংখ্যা এখনও বেড়ে চলেছে। বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর বিপর্যস্ত। এখনও উদ্ধার ও ত্রাণকাজ চলছে।

নেপালে ৫ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। তিব্বতের ওই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এর আগে গত বৃহস্পতিবারও তিব্বতে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ফলে পরপর ভূমিকম্প ও ভয়াবহ বন্যার জেরে গোটা হিমালয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *