সোনাই নদীতে জল বাড়ার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি প্রশাসনের

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : মিজোরামের তুরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে জলাধারের জল দ্রুত বাড়ছে। পরিস্থিতির কথা বিবেচনা করে সোনাই রেভিনিউ সার্কলের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, জলাধারের জল নির্দিষ্ট সীমার কাছাকাছি পৌঁছালে স্পিলওয়ে গেট খুলে ধাপে ধাপে জল ছাড়া হতে পারে। এর ফলে সোনাই নদীর নিম্নাঞ্চলে জলের চাপ ও জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সোনাই, পালংঘাট, ধলাই-নরসিংহপুরসহ সোনাই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

নদীর পাড়ে অযথা ভিড় না করা, মাছ ধরা, নৌকায় চলাচল এবং নদীতে স্নান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনও ধরনের গুজবে কান না দিয়ে শুধুমাত্র প্রশাসনের সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *