বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাটে শুরু হলো নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট ফুটবল টুর্নামেন্ট’। সোমবার ফেরিঘাট সংলগ্ন মাঠে উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে আনোয়ারপার রয়্যালটাইগার ক্লাব রুপাইবালি। তারা পরাজিত করেছে শিলচর বিবেকানন্দ রোড জুনিয়র এফসি-কে। খেলায় হ্যাটট্রিক গোল করেন রোহন। তিনি গোল করেন ২, ৭ ও ২৮ মিনিটে। এবং শেষ এক মিনিটে গোল করে সংখ্যা বাড়িয়ে দেন হাজি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহন।

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, সোনাবাড়িঘাট জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী ফকরুল ইসলাম বড়ভূইয়া, নিউ লাইফ ফাউন্ডেশনের কর্ণধার কমরুল ইসলাম লস্কর, গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী, প্রাক্তন গ্রুপ সদস্য রাজিম উদ্দিন। এছাড়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি আবজল মজুমদার, উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী ও সমসুর উদ্দিন আহমদ, সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। এদিন ম্যাচ পরিচালনা করেন এজাজ আহমদ লস্কর আবুল হাসান লস্কর, সাহিদ চৌধুরী ও আনসার মিয়া। এদিনের ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার রোহনের হাতে তুলে দেন রাজিম উদ্দিন ও অপু মজুমদার।
আগামীকাল মুখোমুখি হবে টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি ও স্বাধীনবাজার ফুটবল অ্যাকাডেমি।




