দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপিতে তৃণমূলের ৫০ কর্মী-সমর্থকের যোগদান

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : কাছাড়ে বিজেপির যোগদান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৫০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, বিধায়ক কিশোর নাথ, রাজ্যসভার দুই সদস্য  সুস্মিতা দেব ও কণাদ পুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে কাছাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল। নবাগত কর্মী-সমর্থকদের দলে স্বাগত জানিয়ে আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *