ব্যবসায়ী সুকল্যাণ দত্তের অকাল প্রয়াণ

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। প্রয়াত হলেন ধলাই বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুকল্যাণ দত্ত, যিনি সকলের কাছে টুটন দত্ত নামেই বিশেষ পরিচিত। শনিবার বিকাল ৩-১০ মিনিটে নিজ বাসভবন ধলাইতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। রেখে গেছেন স্ত্রী মিত্রা দত্ত, বড় ভাই সাগর দত্ত, আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খী। তাঁর অকাল মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এদিন রাতেই ধলাইর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *