আদালতের নির্দেশে কালাইন ভাটগ্রামে উচ্ছেদ অভিযানবিবাদিত জমি দখলমুক্ত করে দেবব্রত পালকে দখলদারিত্ব প্রদান

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : আদালতের নির্দেশ অনুসারে কাছাড় জেলার কালাইন ভাটগ্রামে শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চলা বিরোধের অবসান ঘটাতে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কালাইনের দেবব্রত পাল এবং ভাটগ্রামের এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার ভাটগ্রামের ওই বিতর্কিত জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানকে ঘিরে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতে বিবাদিত জমিটি দখলমুক্ত করা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান সম্পন্ন হওয়ার পর দেবব্রত পালকে ওই জমির দখলদারিত্ব প্রদান করা হয়। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের পর আদালতের নির্দেশ কার্যকর হওয়ায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *