প্রেমিকাকে দেখা করতে আসা যুবককে মারধর, আটক এক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ধুবড়ি জেলার গৌরীপুরের কাউনবাড়িতে রাতে সংঘটিত এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা এক যুবক ও তাঁর সঙ্গীকে একদল লোক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গোলকগঞ্জের বিচনদই এলাকার রেজাউল হক নামে এক যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে কাউনবাড়িতে এসেছিলেন। সেই সময় একদল লোক তাঁকে মারধর করে বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হন রেজাউল।

পরে আঠানি পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। প্রথমে তাঁকে বগরীবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (DMC&H) স্থানান্তর করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আঠানি পুলিশ কাউনবাড়ির বাসিন্দা জান্নাতুল ফিরদৌস ওরফে ফরিদ নামে এক যুবককে আটক করেছে। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আঠানি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *