বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : আসন্ন পুর নিগম নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিট প্রত্যাশী শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় (মুন)। দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা এবং দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত বন্দিতা ত্রিবেদী রায়। তিনি বলেন, কংগ্রেসের প্রতি তাঁর এবং তাঁর স্বামীর দীর্ঘদিনের আনুগত্য, ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মীদের সমর্থন ও উৎসাহ এবং ওয়ার্ডের ভোটারদের আশীর্বাদই তাঁকে এই ইতিবাচক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি আরও জানান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করাই তাঁর লক্ষ্য। শনিবার দলীয় টিকিট চেয়ে আবেদন জানান।



