সড়ক দুর্ঘটনায় টেট শিক্ষক ও ব্যবসায়ী বন্ধুর অকাল মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : ওদালগুড়ি জেলার ভূঞাখাতে রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাকা দেওয়ালে সজোরে ধাক্কা মারলে ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। মৃতদের একজন হিমাংশু সহরিয়া এবং অপরজন মানস কাকতি বলে জানা গেছে।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, গাড়িতে থাকা ব্যবসায়ী যুবক হিমাংশু সহরিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত টেট শিক্ষক মানস কাকতিকে সংকটজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *