বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মানবিকতার নজির গড়লেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। রবিবার সকালে হাইলাকান্দি থেকে লালা বাজারের দিকে যাওয়ার পথে গুদামঘাট তিমুখা সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা তাঁর নজরে আসে। পরিস্থিতি দেখে গাড়ি থামিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের পাশে দাঁড়ান বিধায়ক।
দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন ড. মিলন দাস। তাঁর নির্দেশে সঙ্গে থাকা পিএসওদের সহায়তায় আহতদের গাড়িতে করে হাইলাকান্দির এসকে রায় অসামরিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এদিকে, দুর্ঘটনার জেরে গুদামঘাট তিমুখা এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেই উদ্যোগ নেন বিধায়ক। তাঁর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা এবং যানজট নিরসনে বিধায়কের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।



