জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শ্রীভূমি জেলার চলতি জনগণনার প্রথম পর্যায় অর্থাৎ হাউস লিস্টিং-এর অংশ হিসেবে জেলাজুড়ে বিভিন্ন স্থানে চার্জ-ভিত্তিক সংশয় দূরীকরণ শিবির এবং গণনাকারীদের দ্বারা প্রস্তুতকৃত লেআউট ম্যাপ যাচাইকরণের কাজ জোরকদমে চলছে। এই প্রশিক্ষণ ও পর্যালোচনামূলক শিবিরে ক্ষেত্রস্তরে কাজ করার সময় গণনাকারীরা যে সমস্ত সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সেগুলির পুঙ্খানুপুঙ্খ সমাধান করা হচ্ছে। এর পাশাপাশি, আদমশুমারির কাজ যাতে নিখুঁত হয় এবং জেলার কোনো এলাকা বাদ না পড়ে, তা নিশ্চিত করতে গণনাকারীদের প্রস্তুত করা লেআউট ম্যাপগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হচ্ছে।
জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক ও শিবিরে উপস্থিত রয়েছেন শ্রীভূমি জেলার জেলা জনগণনা আধিকারিক লালরোহলু খিয়াংতে, চার্জ জনগণনা আধিকারিকবৃন্দ, রাজ্যের জনগণনা পরিচালন বিভাগের উপ-সঞ্চালক, মাস্টার ট্রেইনার, ফিল্ড ট্রেইনার এবং অন্যান্য ক্ষেত্রস্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ। পুরো জেলাজুড়ে জনগণনা প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত, নিয়মমাফিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি সঠিক লেআউট ম্যাপ তৈরি সুনিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।



