২৬ আগস্ট : আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। পবিত্র এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
https://x.com/narendramodi/status/2092425837778002409
সামাজিক মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল শেয়ার করা টুইটে মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’



