মিজোরামে ১.৭৪ কোটি টাকার মাদক সহ আটক কাছাড়ের দুই বাসিন্দা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : মিজোরামের সাইতুয়াল থানার বিশেষ দল ও ৩৪ আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার কাইফাং এলাকায় চালানো এই অভিযানে একটি অশোক লেল্যান্ড গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর NL-06-AA-3077) তল্লাশি করে ৮৬৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ৭৩টি সাবান কেসে লুকিয়ে রাখা ছিল। বাজেয়াপ্ত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১.৭৪ কোটি টাকা।

অভিযানে গাড়ির চালক কাছাড়ের বাসিন্দা মনোয়ার বড়ভূইয়া এবং তাঁর সহকারী আবদুল কায়ুম মুন্নাকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সাইতুয়াল থানায় মামলা নম্বর ৯০/২০২৬ নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ND&PS Act-এর ২১(c), ২৫ ও ২৯ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *