বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শনিবার দুপুরে মিজোরামের থিতলাং থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি বোলেরো পিকআপ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাংখুয়ার বাসিন্দা জোরামচেউভা ঘটনাস্থলেই নিহত হন।
জানা গেছে, বোলেরো পিকআপটি আইজল থেকে পাংখুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িতে মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় জোরামচেউভার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে হনাহথিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হনাহথিয়াল জেলা হাসপাতালে পাঠায়। পরে লুংলেং শাখা ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর সদস্যরা কফিনের ব্যবস্থা করেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পাংখুয়ায় পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়।



