বরাক তরঙ্গ, ২৫ জুলাই : উজান অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন হোজাইয়ের সুগন্ধি ব্যবসায়ী এবং রাজ্য জমিয়তের সভাপতি মোস্তাক আনফর।
বদরুদ্দিন আজমলের পর এবার মোস্তাক আনফরও বন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। বর্তমানে দুবাইয়ে অবস্থানরত আনফর বন্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আর্থিক সহায়তার ঘোষণা করেন। তিনি জানান, আনফর ফাউন্ডেশন এবং জমিয়তের যৌথ উদ্যোগে এই ১ কোটি টাকার সহায়তা বন্যাকবলিত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
এছাড়া, উজান অসমের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান মোস্তাক আনফর।



