বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল পূর্ব সোনাই এম টিম। এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ২-০ গোলে তারা হারায় হাওয়াইটাং এফসি-কে। খেলার ১৪ মিনিটে প্রথম গোল করেন তারিয়াং। এরপর ৫২ মিনিটে ডিং লাটোম দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তারিয়াং। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সজিব লস্কর। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন দিলওয়ার হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক মজবুল হোসেন লস্কর।

ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, আবু আব্বাস, আবুল হোসেন এবং আবেদ রসুল। আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে উত্তর ঝাঞ্জারবালি ও রামনগর।



