কলকাতায় বাদল নাট্য উৎসবে অংশ নিচ্ছে ভাবীকাল, মঞ্চস্থ করবে ‘বাকি ইতিহাস’ নাটক

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : বাদল নাট্য উৎসবে যোগ দিতে কলকাতা গেল শিলচরের ভাবীকাল থিয়েটার গ্রুপ। আগামীকাল ১৬ জুন সন্ধ্যা সাড়ে ছটায় কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ করবে তাদের বহু প্রশংসিত প্রযোজনা ‘বাকি ইতিহাস’। এর‌ প্রয়োগ, পরিকল্পনা, সংগীত ও পরিচালনায় রয়েছেন এই অঞ্চলের প্রতিষ্ঠিত নাট্যব্যক্তিত্ব শান্তনু পাল।

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার ‘রানিকুঠি জীয়ন কাঠি’ আয়োজন করেছে এই বাদল নাট্য উৎসবের। আজ উৎসবের সূচনায় নাটক করছে আয়োজক সংগঠন ‘রানিকুঠি জীয়ন কাঠি’। তাদের প্রযোজনা ‘পাগলা ঘোড়া’। পরিচালনায় ছিলেন রিচিক মুখার্জি।
প্রসঙ্গত, বাদল নাট্য উৎসবে পরপর দুদিন বাদল সরকারের নাটকই পরিবেশিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *