বন্য হাতির উপদ্রব আটকাতে পাতা বিদ্যুতের তারের স্পর্শে করুণ মৃত্যু দুই শিশুর

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : গোলাঘাট জেলার নুমলিগড়ের মাধবপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর নাম দিবিকা ওরাং এবং হিমাংশু খেরিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে একটি এলাকায় অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি, কীভাবে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় সমগ্র মাধবপুর এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *