নদীতে স্নান করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিবসাগর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ছাত্র। নামদাং নদীতে স্নান করতে নেমে তারা নিখোঁজ হয়ে পড়েন। পরে দীর্ঘ তল্লাশির পর নদী থেকে উদ্ধার করা হয় অয়ন অর্জুন বরাহ এবং অনুরাগ বরুয়ার নিথর দেহ।

জানা গেছে, মৃত অনুরাগ বরুয়া যোরহাটের জগন্নাথ বরুয়া (জেবি) কলেজের স্নাতক তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। অন্যদিকে, অয়ন অর্জুন বরাহ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।

এই হৃদয়বিদারক ঘটনায় দুই পরিবারের পাশাপাশি গোটা শিবসাগর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা দুই তরুণের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *