মেহেরপুর থেকে তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মেহেরপুর এলাকার মুন্নি রবিদাস (৩০) নামে এক গৃহবধূ। গত ৮ জুলাই বিকেল থেকে নিখোঁজ তিনি। অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ জুলাই বিকেলে মুন্নি রবিদাস মেহেরপুরের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাঁর কোনও খোঁজ মেলেনি।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। যদি কোনও সহৃদয় ব্যক্তি তাঁর সম্পর্কে কোনও তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অথবা পরিবারের দেওয়া মোবাইল নম্বর 9706324912-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *