বরাক তরঙ্গ, ১০ জুলাই : তিন ধরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হল সড়কের পাশে থাকা একটি ফিশারি। ঘটনাটি ধলাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের। শুক্রবার ২৪ বছর বয়সী যুবক ঠাকুর দাস নামে যুবকের মরদেহ পালংঘাট শিবমন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, ঠাকুর দাস তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চরাতে এসে ফিশারির জলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি ঠাকুর দাসের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



